দুয়ারে সরকার কর্মসূচী শুরু হতেই দারুণ সাড়া বাঁকুড়ায়
দি নিউজ লায়ন ; সপ্তাহ খানেক আগেই বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক জনসভা থেকে 'দুয়ারে সরকার' কর্মসূচী ঘোষনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এক সপ্তাহ যেতে না যেতেই ঘোষনা অনুযায়ী আজ সকাল থেকে বাঁকুড়ায় শুরু হল সেই কর্মসূচী। আজ বাঁকুড়া শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের মহামায়া প্রাথমিক বিদ্যালয় ও চার নম্বর ওয়ার্ডের সুকান্ত সমিতি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে শুরু হল দুয়ারে সরকার কর্মসূচী।
আজ এই কর্মসূচী শুরু হতেই এলাকার অসংখ্য মানুষ ভিড় জমান দু জায়গাতেই। বিভিন্ন সরকারি প্রকল্পের বিভিন্ন সমস্যা সমাধানের একরাশ আশা নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েন অসংখ্য মানুষ। সরকারি আধিকারিকরা ও পুরসভার জনপ্রতিনিধিরা নির্দিষ্ট সময়ে হাজির হয়ে শিক্ষাশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করেন।

Post a Comment